ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  6:44 PM

news image

দেশের উত্তরাঞ্চলের উঁচু এলাকায় শীতের প্রভাব এখনও তীব্র। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুটা অপ্রত্যাশিত খবর পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আটটি জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সাময়িকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশাও পড়তে পারে। পাশাপাশি, রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, শীতের তীব্রতা কিছুটা কমলেও বর্ষার আগাম আভাস পাওয়া যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তাই সেখানে বৃষ্টির সম্ভাবনা চোখে পড়বে আগামী একদিনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম