ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’ জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:53 PM

news image

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় অঞ্চলে ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে ছয় অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। তিনি আরও বলেন, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম