ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশের ৬২ শতাংশ মানুষ টিকার আওতায়

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  1:51 PM

news image

দেশের ১৬ কোটি মানুষের মধ্যে গতকাল (রোববার) পর্যন্ত মোট ৯ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ১০৭ জন টিকাগ্রহণ করেছেন। অর্থাৎ, প্রায় ৬২ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছেন।স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে। টিকাপ্রাপ্তদের মধ্যে দুই ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৫৩৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ১৯ লাখ ৬০ হাজার মানুষ। দেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে। জানুয়ারি মাসে ৩ কোটি ৪০ লাখ লোক টিকা নিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিরাপদ থাকতে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম