ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশের ৪ উপজেলায় ভোট গ্রহনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২২,  11:32 AM

news image

দেশের চারটি উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগ্ননাথপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং মেহেরপুর সদর। সোমবার (৬ জুন) এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তফসিল ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান,

মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল ও মেহেরপুর উপজেলা সদরের শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এতে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওসমানীনগরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার, শ্রীমঙ্গলে রিটানিং কর্মকর্তা মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম