ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  9:18 PM

news image

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে। এর আগে, বর্তমান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের বাইরে থাকায় গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আটদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ প্রাপ্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬ সাল থেকে ২০০১ মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম