ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত এবার সেই জামায়াত নেতার অডিও ভাইরাল তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ ইরান যুদ্ধে ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয়ের দাবি, সিনেটে তীব্র চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুলাই, ২০২৬,  10:54 AM

news image

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম