ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দেশের ১২টি সিনেমা হলে মুক্তি পাবে 'রেহানা মরিয়ম নূর'

#

০২ নভেম্বর, ২০২১,  2:14 PM

news image

৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা আজমেরী হক বাঁধন অভিনীত ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা 'রেহানা মরিয়ম নূর' আগামী ১২ নভেম্বর দেশের ১২টি সিনেমা হলে মুক্তি পাবে। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছিল সিনেমাটি। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, এখন পর্যন্ত ১২টি সিনেমা হল নিশ্চিত করতে পেরেছি। খুব শিগগির হল তালিকা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করবো। তিনি আরও বলেন, সারা দেশ থেকে অসংখ্য ফোন পাচ্ছি। হল মালিকরা যেমন ফোন করে তাদের আগ্রহ দেখাচ্ছেন, তেমনি ফোন করছেন তরুণরা। তাদের সবার জিজ্ঞাসা, আমাদের শহরে দেখতে পারবো তো? আমরা চেষ্টা করছি যতো বেশি হলে সম্ভব ছবিটি মুক্তি দিতে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা পাচ্ছি প্রায় সব মহলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম