ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনের বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  11:01 AM

news image

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও বলেন, দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন,  ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, এজন্য কিউআর কোড এর ব্যবস্থা রাখছে কমিশন। বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনেরও বিকল্প নেই- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। একেক জন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে দুই ভোট একসাথে দিতে বলেও জানান তিনি। ভোটে সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের নির্বাচনের জোয়ারে আছে নির্বাচন কমিশন। সরকারের সাথে সুর মিলিয়ে শতাব্দীর ভাল নির্বাচন চায় ইসি বলেও জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম