ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.৯

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২৩,  10:31 AM

news image

অব্যাহত মাঝারি শৈত্যপ্রবাহ আর তীব্র ঠান্ডায় উত্তরের জেলা পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের তীব্রতা রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ।

রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তেঁতুলিয়া এসে দিনাজপুরগামী বাসচালক হাসনুর জানান, ঘন কুয়াশার জন্য রাস্তাঘাট কিছুই দেখা যায় না। গাড়ি চালাতে খুব সমস্যা হয়। তবুও তারা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। অটোবাইকচালক আতাউর জানান, ভোরে গাড়ি নিয়ে বের হয়েছেন। তীব্র ঠান্ডার কারণে যাত্রীরাও বের হয় না। তারাও ভাড়া পান না। বর্তমানে আয় কমে গেছে। রওশনাবাগ মহল্লার গৃহিণী জলি আকতার জানান, এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। পানি বরফ হয়ে গেছে। ঠান্ডার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম