ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৫,  11:15 AM

news image

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। বুধবার ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।’ এদিকে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম