ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ

#

০৯ এপ্রিল, ২০২২,  10:21 AM

news image

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বিদ্যমান রয়েছে। এগুলোর মধ্যে এবার ৪২টি অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে গুচ্ছ পরীক্ষা নিচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয়। গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির পরীক্ষার অধীনে ছিল। এবার আরও তিনটি যুক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর। তিনি বলেন,

শুক্রবার উপাচার্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার শুধু সময় নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ একাডেমিক কাউন্সিলের সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। শুক্রবারের বৈঠকে কৃষি গুচ্ছে তারিখ ঠিক হয়নি। তবে সেপ্টেম্বরে এ পরীক্ষা নেওয়া হতে পারে। জিএসটি গ্রুপের পরীক্ষা বিজ্ঞান, মানবিক এবং বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। তারিখগুলো হচ্ছে- ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর। প্রকৌশল গুচ্ছের পরীক্ষা ৬ আগস্ট। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ মে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১২ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫-২৭ আগস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬-২৫ আগস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট, বুয়েটে ৪ থেকে ১৮ জুন পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ৩ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম