ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

দেশের সব নদ-নদীতে পানি বাড়ছে

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২২,  4:15 PM

news image

বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীতে পানি বাড়ছে। এরমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে দ্রুত পানি বাড়ায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, সিলেটে সুরমা নদীর একটি পয়েন্টে (কানাইঘাট স্টেশনে) পানি বিপৎসীমা অতিক্রম করায় ইতিমধ্যে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সুনামগঞ্জের কয়েকটি স্থানেও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সেখানেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাপাউবো আরও জানিয়েছে, মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোতে পানি বাড়ছে,

যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু ও খোয়াই নদীর পানি কিছু পয়েন্টে দ্রুত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া, উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধির ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত ৩ দিনে বৃষ্টিপাত হয়েছে মোট ৩২৬ দশমিক ৮ মিলিমিটার। এর মধ্যে গত ১০ মে সকাল ৬টা থেকে ১১ মে সকাল ৬টা পর্যন্ত ১১৯ মিলিমিটার, ১১ মে সকাল ৬টা থেকে ১২ মে সকাল ৬টা পর্যন্ত ৭৮ দশমিক ৮ মিলিমিটার, ১২ মে সকাল ৬টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত ৬১ মিলিমিটার এবং ১৩ মে সকাল ৬টা থেকে ১৩মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম