ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

দেশের মসজিদের সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৬,  7:01 PM

news image

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যেখানে মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। আর সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে, যার সংখ্যা ২২ হাজার ৬টি। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ মসজিদের এ পরিসংখ্যান তৈরি করেছে।

বিভাগভিত্তিক মসজিদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ এবং সিলেট বিভাগে মসজিদের সংখ্যা সবচেয়ে কম।

একই সঙ্গে জেলা এবং উপজেলাওয়ারী তালিকাও তৈরি করেছে ইসলামিক ফাউন্ডেশন।  ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে থাকা ইসলামিক ফাউন্ডেশনের অফিসের মাধ্যমে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এর আগে করোনা মহামারির সময় একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী এখন মসজিদের সংখ্যা ৪০ হাজারের মতো বেড়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম