ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

দেশের ভিত্তি অবমূল্যায়ন করে হলেও ক্ষমতা চান ইমরান: প্রধানমন্ত্রী শাহবাজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  5:16 PM

news image

যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়াই ইমরান খানের রাজনীতির লক্ষ্য বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, দেশের ভিত্তিকে অবমূল্যায়ন করে হলেও ক্ষমতায় যেতে চান ইমরান। সদ্যবিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে ইমরান খানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার টুইটারে তিনি এ মন্তব্য করেন। খবর ডনের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি করেছেন বলেও উল্লেখ করেন শাহবাজ।  টুইটারে তিনি লিখেছেন, ইমরান খান ধারাবাহিকভাবে সংসদীয় গণতন্ত্রকে আঘাত করছেন। তাছাড়া আগাম নির্বাচনের সম্ভাবনাও অস্বীকার করেছেন তিনি। সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানো সবচেয়ে বড় ভুল ছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান খান মন্তব্য করেন। সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পিটিআই। লং মার্চ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। এই হামলার জন্য শাহবাজ শরিফকে দোষারোপ করেছেন তিনি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য আদালতের কাছে দাবি জানান শাহবাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম