ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আল্লাহর বান্দা’ পরিচয় সবচেয়ে মর্যাদার আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের

দেশের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  10:42 AM

news image

রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, আর পাঁচ বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীত না বাড়লেও শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়নমনসিংহ ও সিলেট বিভাগে দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়া ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এতে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকতায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মোলভীবাজার, কুমিল্লা, ফেনী, ‍চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম