ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  10:36 AM

news image

জুনের প্রথম সপ্তাহ থেকে বর্ষাকাল শুরু হওয়ার কথা, তবে দেশজুড়ে আগাম বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বেশ ভাপসা গরম আছে। তবে জুন মাসের শুরু থেকে পরবর্তী বেশ কিছুদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ দেশের উজানে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বঙ্গোপসাগরের উত্তরে এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘের কারণে সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে। এ ছাড়া মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  উপকূল এলাকার কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। আজ ঢাকা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম