ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ১,০৫০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  4:09 AM

news image

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায়, দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায়। ভরিপ্রতি কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে। ভরিপ্রতি কমানো হয়েছে ৯৯১ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৬ হাজার ৪৮৫ টাকায় বিক্রি হবে। ভরিপ্রতি কমানো হয়েছে ৯৩৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৫ হাজার ১৭১ টাকায়। ভরিপ্রতি কমানো হয়েছে ৭০০ টাকা। সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়। এর আগে, রোববার (১৮ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারাদেশে ওই দর কার্যকর হয়। আজ পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৮২ হাজার ৩৪৮ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ৮৭১ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম