ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  10:17 AM

news image

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। ফলে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি কমে ৭৮ হাজার ১৫৯ টাকা। মঙ্গলবার (১৫ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বুধবার (১৬ মার্চ) থেকে দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ১৫৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ১০৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৯৩২ টাকা ক‌মে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে কমানো হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকেই বিশ্ববাজারে গোল্ডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তার সঙ্গে আমাদের বাজারের দাম সমন্বয় করা হয়েছিল। এখন বিশ্ববাজারে দাম কমেছে, আমরাও কমিয়েছি। দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে আসলে বিশ্ববাজারের ওপর। উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামেই আজকে পর্যন্ত ২২ ক্যারেটের সোনা ছিল ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের ৭৫ হাজার ৭০০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ছিল ৫৪ হাজার ৬৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম