ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  10:57 PM

news image

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এ দফায় ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৩৩১ টাকা। শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির কথা জানায়। রোববার (৭ আগস্ট) থেকে দেশে নতুন দাম কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ধিত মূল্যে সোনা ও রুপা বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস। এর আগে,

গেল বুধবার (৩ আগস্ট) ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৯ টাকা বাড়ানোর কথা জানায় বাজুস। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা শুরু হয়। এর দুদিন পর আবারও দাম বাড়ানোর ঘোষণা এলো। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ৮২ হাজার ৩৪৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকায় ও ১৮ ক্যারেট বিক্রি হয় ৬৭ হাজার ৪১৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়ছিল ৫৫ হাজার ৬৯৫ টাকা। গত ২৮ জুলাই সোনার দাম বাড়িয়েছিল বাজুস, যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। এ সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।  এর দুদিন আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই কার্যকর হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম