ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী

দেশের পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার আইন উপদেষ্টার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:55 PM

news image

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।  তিনি বলেন, ‘আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে, আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে।’ আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।’ এ সময় তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কোঅর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’ চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়; আবার যারা নির্দোষ, তাদের যেন অযথা হয়রানি করা না হয়, সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম