ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  10:40 AM

news image

দেশের তিন বিভাগে আজ রবিবার হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দেওয়া তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর দেশের ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়ে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আগামীকাল সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম