ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  2:19 PM

news image

রাজধানীসহ দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নেত্রকোনায়। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকেই রাজধানীর আকাশে চলছে রোদ-মেঘের লুকোচুরি খেলা। একই সঙ্গে রয়েছে দক্ষিণা বাতাসও। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৮ মিলিমিটার।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৩৪ মিলিমিটার ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম