ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি নেতাদের চোখে পড়ে না : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৩,  4:46 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অপরাজনীতির জন্য জনগণ এখন বিএনপির সঙ্গে নেই। বিএনপি একা হয়ে গেছে। জনগণ তাদের ছেড়ে দিয়েছে। এজন্য তাদের গণমিছিল বসা মিছিলে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি নেতাদের চোখে পড়ে না। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন আর বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়। আমরা জঙ্গি ধরি আর তারা বলেন, দেশে জঙ্গি নেই। এই অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেই বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলেন। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তাদের গাত্রদাহ হয়। তিনি বলেন, বিএনপির কোনো জনসম্পৃক্ততা নেই। কারণ, তারা মানুষের কাছে যায় না। তারা অ্যাম্বাসিতে যায়। যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে কেউ থাকে না। এ জন্য বিএনপির সঙ্গেও কেউ নেই। তথ্যমন্ত্রী আরও বলেন, ভূ-রাজনীতির কারণে যেসব খবর পত্রপত্রিকায় এসেছে। সেগুলোর কারণে বিএনপির মধ্যে এখন হতাশা ও অস্থিরতা দেখা যাচ্ছে। তাদের গণমিছিল এখন বসা মিছিলে পরিণত হচ্ছে। কর্মীদের চাঙা রাখতে তারা এসব করছে। এগুলো সবই তাদের গতানুগতিক কাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম