ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  4:33 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার মনে হয় মানুষ এখন উন্নয়নে বেশি আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবার, ওষুধ-টয়লেট বেশি জরুরি। রোববার (২৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘সেভ দ্যা চিলড্রেন’ আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখন আর কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ সরকার সবার উন্নয়নে কাজ করে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে আগের তুলনায় দরিদ্রতা অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। দেশে এখন মাত্র ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে রয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা ও সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই সম্পদের মালিক হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম