ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২২,  7:21 PM

news image

বাংলাদেশের আকাশে সোমবার (২ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস। এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতরে যখন গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে আনন্দে মেতে ওঠার কথা, তখন করোনা থেকে বাঁচতে বিধিনিষেধে মানুষের কেটেছে নিয়ন্ত্রিত জীবন। সংক্রমণরোধে বন্ধ ছিল রেল, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। দু-বছর পর এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে। উন্মুক্ত স্থানে ঈদের জামাতেও নেই কোনো নিষেধাজ্ঞা। ফের ফিরেছে গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্র। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম