ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দেশি পণ্যের রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৪,  9:08 PM

news image

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্যের রপ্তানি বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে বিদেশে আমাদের মিশনগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।’ আজ শনিবার (২০ জানুয়ারি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ সংবাদ সম্মেলন হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার (২১ জানুয়ারি) থেকে রাজধানীর পূর্বাচলে এ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্যমেলা শুরু হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে বহুমুখী করার উপায় বের করা।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে পরিচিত করতে চাই। মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম