ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশজুড়ে রেড অ্যালার্ট জারি, বাতিল পুলিশের ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২১,  10:25 AM

news image

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে গুজব ছড়িয়ে পড়েছে। এ গুজবকে কেন্দ্র করে যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাতে পুলিশের বিভিন্ন ইউনিটকে ওয়ারলেসের মাধ্যমে মৌখিক এ বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি। প্রস্তুত রয়েছে এলিট ফোর্স র‌্যাবও। এমন পরিস্থিতি’র কথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, যাতে কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই বার্তা পেয়ে সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটকে মৌখিকভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি ২৩ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। তাদের সবাইকে ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা জনিত ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন তাদের বুধবারের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে। কেউ বুধবার ফিরে না এলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। তবে চিকিৎসকরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম