ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

দেশজুড়ে ভাঙচুর ও সহিংসতার ঘটনা তদন্তে তথ্য দেওয়ার আহ্বান

#

০৯ এপ্রিল, ২০২৫,  10:59 AM

news image

গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে চারটি মামলাও দায়ের করা হয়েছে। সেসব মামলার তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সোমবার (৭ এপ্রিল) রাতেই অভিযান চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সবশেষে বিবৃতিতে বলা হয়, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাই। পাশাপাশি যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম