ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দেশকে তো শুধু দিয়েই গেলাম, দেশ তো কিছু দিল না'

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৪,  2:27 PM

news image

জাতীয় দল থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্চার রোমান সানা। মূলত অভিমান থেকেই মাত্র ২৮ বছর বয়সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই আর্চার। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আর্থিক সংকটকে দায়ী করছেন রোমান সানা। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে রোমান সানা বলেন, 'এখন আর আসলে খেলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ রেজাল্টধারী অ্যাথলেট হচ্ছি আমি। অথচ না পেলাম কোনো জায়গা থেকে ভালো একটা অফার, না পেলাম কোনো কিছু। সরকার থেকেও আজ পর্যন্ত কোনো কিছু করেনি। এই জিনিসগুলো দিনে দিনে অনেক বড় আকার ধারণ করেছে। এ জন্য অভিমান করে...আসলে আর ভালো লাগে না।' তিনি আরও বলেন, 'ক্রিকেট, ফুটবলের মতো আমাদের সুযোগ–সুবিধা তেমন নেই বলতে গেলে। কিন্তু সাফল্যের কথা যদি বলেন, প্রচুর সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছি। সে তুলনায় আমাদের ফ্যাসিলিটিজ অনেক কম। প্রতি মাসে আমাদের ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হতো। সেটা বলেকয়ে গত বছর থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। আর আমরা যারা বিবাহিত আছি, যদি বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের জন্য ২ হাজার টাকা অতিরিক্ত। অথচ বাসা ভাড়াই ১০-১৫ হাজার টাকা লাগে।' বাংলাদেশকে আরও কিছু দিতে পারতেন কিনা এমন প্রশ্নে রোমান সানা বলেন, 'এখনো অনেক দিন আর্চারি করতে পারব। কিন্তু দেশকে তো শুধু দিয়েই গেলাম, দেশ তো কিছু দিল না। আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাকরি হোক, ব্যবসা হোক, মানুষের একটা লক্ষ্য থাকে। সে জানে এটা পাব, ওটা পাব। আমার একটা ব্যক্তিগত স্পনসর এসেছিল, তখনই আমি সাসপেন্ড হলাম।' 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম