ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়াচ্ছে

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩,  7:02 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা-গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করাসহ উন্নয়ন বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রীতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকতে হবে, যাতে ভুল তথ্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, তা অক্ষুণ্ন রাখতে মিথ্যা-গুজব সম্পর্কে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশবাসীকে জানাতে হবে। সাধন চন্দ্র মজুমদার বলেন, সুস্থ ধারার সাংবাদিকতার গতিশীলতা রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিবেদিত। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত তুলে ধরে স্বাধীনভাবে কাজ করছে, যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম