ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

দেবরের সঙ্গে পালিয়ে বিয়ে, শহরবানুকে জবাই করলেন সাবেক স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২২,  2:48 PM

news image

লক্ষ্মীপুরে শহরবানু নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে খোকন আলী শেখ নামে তার সাবেক স্বামী। রোববার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১ টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। ৩৫ বছরের সংসার ছেড়ে দেবরের সঙ্গে পালিয়ে শহরবানু নতুন সংসার শুরু করায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ।  এ ঘটনায় অভিযুক্ত খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শহরবানু পগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। তাদের সংসারে ৩ সন্তানও রয়েছে।

খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রী নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে তারা নতুন সংসার শুরু করেন। এমন প্রেক্ষাপটে তার সাবেক স্বামী খোঁজ নিয়ে লক্ষ্মীপুরে আসেন। এক পর্যায়ে ছোট ভাইয়ের কর্মে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহরবানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ভাবীকে বাগিয়ে এনে দেবর বিয়ে করে নতুন সংসার শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামী তার স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। পুলিশ হত্যাকারীকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম