ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  12:48 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কী দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকব। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি। দলের সাধারণ সম্পাদক বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকব।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন,

২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। এর বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা অপেন করতে পারব বলেও জানান তিনি। মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না জানিয়ে সড়ক পরিবহন বলেন, আমি একটি কথাই বলব, এখন রিকশায় উঠলেই ২০ টাকা দিতে হয়ে। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে। গতকাল বুধবার ঢাকা শহরে আধুনিক প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম