ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দু’এক দিনের মধ্যে তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  12:01 PM

news image

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডিসেম্বরেও দেশে শীতের প্রকোপ নেই। গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ হলেও এবার ঢাকাসহ দেশের বড় অংশে এখনও হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে শীতের তীব্রতা এবং মাসের শেষে শৈত্যপ্রবাহ হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গোপসাগরসহ দেশের ঊর্ধ্ব আকাশে গরম ও ঠান্ডা বাতাসের একটি ঘুর্ণন (সঞ্চারণশীল বাতাস) চলছে। ফলে শীতের বাতাস নিচে নামতে পারছে না। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণও বেশি। এসব কারণে শীতের হিমেল বাতাস আমরা পাচ্ছি না। তবে, আগামী দু’এক দিনের মধ্যে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় ক্রমেই জেঁকে বসতে পারে শীত। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শনিবার ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এরপরেই বাড়তে থাকবে শীত। অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। মাসের প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম