ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দুর্বল চুলের মাস্ক

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:08 AM

news image

চুল শক্তপোক্ত করতে আছে হেয়ার মাস্ক। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে লিখেছেন নূসরাত জাহান

একটি পাকা কলা ম্যাশ

করে তাতে দুই টেবিল চা

চামচ মধু মেশান। মিশ্রণটি

চুলে লাগিয়ে ৩০ মিনিট

রাখুন। হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

অ্যাভোকাডো+অলিভ অয়েল

অর্ধেকটা অ্যাভোকাডো পিষে তাতে দুই টেবিল চা চামচ অলিভ অয়েল মেশান। চুলে ভালো করে মাখুন। বিশেষ করে শেষ প্রান্তে। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দই+ডিম

একটি ডিম ভালো করে বিট করে আদা কাপ টক দইয়ের সঙ্গে ভালো করে মেশান। চুলে মেখে ২০-৩০ মিনিট রাখুন। হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেল তেল+ভিটামিন ই

দুই টেবিল চা চামচ

নারিকেল তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুলের উপাদান মিশিয়ে নিন। চুল ও স্কাল্পে আলতো করে মিশ্রণটি ম্যাসাজ করুন। এক-দেড় ঘণ্টা রেখে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা+ক্যাস্টর অয়েল

দুই টেবিল চা চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মেশান। চুলে মেখে ৩০-৪০ মিনিট রেখে দিন। ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম