ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

দুর্বলতা থাকলে বন্ধু দেশগুলো পরামর্শ দিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  1:56 PM

news image

বাংলাদেশের দুর্বলতা থাকলে বন্ধু দেশগুলো পরামর্শ দিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রোববার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমাদের যদি কোনো দুর্বলতা থাকে বন্ধু দেশ আমাদের পরামর্শ দিতে পারে। ভালো পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করব।’ মন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে বহির্বিশ্বে বাংলাদেশ দুর্নীতিগ্রস্থ, সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিত ছিল। এখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। অনেকে সেটা এখন ভুলে গেছে। তারা এখন আমাদের এখানে এসে বাড়াবাড়ি করে। ভোটের অধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য বর্তমান সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানান মোমেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম