ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

দুর্নীতি ও দুর্নীতিবাজদের বাঁচানো এই সরকারের দুটি বিরল গুণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২২,  2:59 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রতিটি খাতে পিলে চমকানোর মতো সরকারের বড় বড় দুর্নীতির খবর বের হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো দুর্নীতির বিচার হয়নি। বরং দুর্নীতি ও দুর্নীতিবাজদের বাঁচানো এই সরকারের দুটি বিরল গুণ। বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,

সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন ওবায়দুল কাদের আর হাছান মাহমুদদের অর্থহীন কথাবার্তা জনগণের কাছে বিস্বাদ মনে হয়। রিজভী বলেন, সরকার দুর্নীতিকে জায়েজ করতে জাতীয় সংসদে পর্যন্ত দায়মুক্তি আইন পাস করিয়েছে। ২০২১ সালের বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনেও বাংলাদেশের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতির দায়মুক্তি এবং বিচারহীনতার কথা তুলে ধরা হয়েছে।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম