ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দুর্নীতির বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২২,  2:31 PM

news image

বিচার বিভাগে কোনো দুষ্টুচক্রকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি এও বলেছেন, দুর্নীতি ক্যানসারের মতো। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। তাই দুর্নীতির বিরুদ্ধে নো কম্প্রোমাইজ। রোববার সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এ দিন রেওয়াজ অনুসারে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় আপিল বিভাগে সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির কয়েকশ’ আইনজীবী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বক্তব্য রাখেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের সমস্যা চিহ্নিত করে তা দুর করতে পদক্ষেপ নেব। তাই রাষ্ট্রের সব বিভাগকে বিচার বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ের সঙ্গে কাজ করার কথাও বলেন প্রধান বিচারপতি। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতি পদে হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন। পরদিন বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে ৩০ ডিসেম্বর দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম