ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

দুর্দান্ত জয় দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৪,  10:50 AM

news image

দুর্দান্ত এক জয় দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শনিবার ভোরে আন্তর্জাাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি ও লাউতারো মার্টিনেজ। ম্যাচের শুরুর একাদশে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে  ছিলেন না ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রথমার্ধের ৪ মিনিটে লিসান্দো মার্টিনেজের আত্নঘাতি গোলে লিড পায় গুয়াতেমালা। ১২ মিনিটে মেসি গোল করলে সমতায় ফিরে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৩৯ তম মিনিটে লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরেতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর মাঠে আবারও আধিপত্য দেখাতে থাকে মেসিরা। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া, ডি পল ও লিয়াদ্রো পারেদেস। ৬৬ মিনিটে মেসির পাস থেকে গোল  করে আবার ব্যবধান বাড়ান লাউতারো। ৭৭ মিনিটে আবারও মেসি ঝলক, ডি মারিয়ার পাস থেকে গোল করে আর্জেন্টাইন জাদুকর। হালি পূর্ণ করেন আলবিসেলেস্তেরা। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ২০ জুন কোপা আমেরিকায় কানাডার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম