ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৪,  12:46 PM

news image

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুক্রবার (৫ জুলাই) তার মৃত্যু হয়।  শুক্রবার প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলআরাবিয়ার। প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবল গাড়ি দুঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এতে আরও বলা হয়, তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক এবং মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর লুনা আল শিবন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। ৪৮ বছর বয়সী এই নারী কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাসার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা হয়েছিলেন যখন ২০১১ সালের রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন শুরু হয়। যা পরবর্তীতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে তিনি তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে আসাদ সরকারের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়াসহ বিদেশ সফরেও যেতেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম