ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৬,  6:17 PM

news image

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের একটি বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে থাকা অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি মগবাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি মাইক্রোবাসকেও আঘাত করে। এতে বাসের সামনে বসে থাকা শিক্ষার্থী ও মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ ও শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’ এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন, ফ্লাইওভার থেকে নামার ঠিক আগে বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম