ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  9:16 PM

news image

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বছরের সহিংসতার বিষয়টি মাথায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১ অক্টোবর) পূজার প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে প্রতিটি মণ্ডপ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরা টহলে থাকবেন। মাঠপর্যায়ে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, গুজব প্রতিরোধ, সিসিটিভি ক্যামেরা, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাবের হেলিকপ্টারসহ স্ট্রাইকিং ফোর্স ও ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত থাকবে। এ ছাড়া কোনো মহল যেন উদ্দেশ্যমূলকভাবে নাশকতা ঘটাতে না পারে এবং দেশজুড়ে অন্তত ৫০ জন যুবকের বাড়ি ছেড়ে জঙ্গি সংগঠনে জড়িয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিও নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি বা হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে শতভাগ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, গত বছর কুমিল্লায় একটি মণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে সহিংসতার বিষয়টি মাথায় রেখে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম