ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  10:33 PM

news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে ত্রাণ হিসেবে বিতরণের জন্য ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার সই করা চিঠি থেকে এই তথ্য জানা গেছে। দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপের অনুকূলে ভক্তদের আহার্য বিতরণের জন্য মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে মোট ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দে ছকে বর্ণিত বিভাজন ও শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে ছাড় দেওয়া হলো। এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পূজা মণ্ডপের সংখ্যা ও মণ্ডপ প্রতি বরাদ্দের পরিমাণ ৫০০ কেজি হারে হবে। এছাড়া, জেলা প্রশাসকরা নিজ জেলার পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, স্বচ্ছলতা/দারিদ্র্য এবং সংশ্লিষ্ট নিয়মাবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন। পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম