ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দুর্গাপুরে শ্বশুরবাড়িতে বিষপানে এক যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২,  10:19 AM

news image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্ত্রী সঙ্গে যেতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল মিয়া (২৫)। জানা গেছে, স্ত্রী চম্পা বেগম দীর্ঘদিন যাবত বিজয়পুর গ্রামে বাবাবাড়িতে থাকছিলেন। পরে সোমবার (১৫ আগস্ট) স্ত্রীকে নিজ বাড়িতে নিতে শ্বশুরবাড়ি আসেন সোহেল। এ সময় স্ত্রী চম্পা তার সঙ্গে আর যাবে না বলে জানালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগে সোহেল শ্বশুরবাড়িতেই বিষপান করেন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় ময়মনসিংহে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বলেন, এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে লিখিত আবেদনে জানিয়েছেন। তবে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম