ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নায়নে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২২,  12:34 PM

news image

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে ভেড়া বিতরণ করা হয়। সকাল ১১ টার দিকে ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃপক্ষ ২০টি পরিবারকে ৪০ ভেড়া বিতরণ করে।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান একাডেমির সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা ডা. শিমু  দাস, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কলি হাসান ওয়ালী প্রমুখ। এ সময় উপস্থিত বক্তব্যে বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত অনুদান হিসেবে উপকারভোগীরা যাতে ভেড়া পালন করে নিজেরাই নিজেদের পরিবারের সাবলম্বী হওয়ার জন্য একটি অন্যতম উদ্যোগ। সমতল ভুমি এলাকার জনগোষ্ঠীদের ভেড়া পালন কার্যক্রম প্রাণীসম্পদ কার্যালয় নিয়মিত পরিদর্শন করবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম