ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

দুর্গাপুরে কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াস সদস্যকে অপহরন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুন, ২০২২,  9:51 PM

news image

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে অপহরন ও নির্যাতনের সাথে জড়িত রাজারবাগ দরবার শরীফের চিহ্নিত উগ্র সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটি। মানববন্ধনের সভাপতিত্ব করেন উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম। উপজেলা যুব ইউনিয়নের সাধারন সম্পাদক দিলীপ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

উপজেলা সিপিবির সাধারন সম্পাদক রুপক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ আলম, সাবেক যুব ইউনিয়ন সভাপতি ছায়েদুল ইসলাম,  উপজেলা যুব ইউনিয়নের সহ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, গত ২৭শে মে রাতে শান্তিনগর মোড়ে কর্মসংস্থান ও বেকার ভাতা চালুসহ ৯ দফা দাবিতে  আগামী ৯ জুন জাতীয় যুব সমাবেশের দেয়াল লিখনকে কেন্দ্র করে প্রথমে বাঁধা ও পরবর্তীতে হামলা করে যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নুকে তুলে নিয়ে নির্যাতন করে রাজারবাগের পীর ও তার মুরিদরা।  যুবনেতা নান্নুকে তুলে নেয়ার পরে তারা "কমিউনিস্ট ধরেছি" বলে উপর্যুপরি আঘাত করে। শুধু শারীরিক নির্যাতন নয় সাম্প্রদায়িক উসকানি দেয়ার চেষ্টা করে কিন্ত দ্রুত পুলিশ চলে আসায় সেটি করতে পারেনি। সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে যুব ইউনিয়নের নেতৃত্বের  ওপর ন্যাক্কারজনক হামলার বিচার এবং রাজারবাগ পীর ও তাদের মুরিদদের আস্ফালন বন্ধের উদ্যেগ নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম