ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সালমান

#

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৩,  6:15 PM

news image

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। তবুও চিরকুমার তিনি। তার জীবনে কত নারীই তো এসেছেন! তাদের অনেকের সঙ্গেই তিনি সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা।  তবে বিয়েটা আর করা হয়ে ওঠেনি ভাইজানের। বিভিন্ন সময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতেই ভালোবাসেন। কিন্তু তার বিয়ের প্রসঙ্গ বার বারই উঠে এসেছে সংবাদ শিরোনামে। সম্প্রতি নিজের ছবি ‘কিসি কি ভাই কিসি কা জান’র প্রচারে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান। মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাই পৌঁছে অনুরাগীদের মাঝে হাজির হন ভাইজান। তাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। সেখানে তাকে ঘিরে নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।  তার এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘সালমান, মুঝসে শাদি করোগে?’ (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘না সালমান, তুমি কখনো বিয়ে করবে না।’ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানান সালমান। অভিনেতা বলেন, ‘একদম ঠিক কথা বলেছ।’ সালমানের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ কর্ণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম