ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৬,  5:20 PM

news image

রাজধানীতে বৃষ্টির পরও গরম কমেনি। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। তবে আজ দুপুরের মধ্যে বৃষ্টির বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস।  শনিবার (২৩ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই বার্তা দেয়া হয়। এতে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে। পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। গত শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলাসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম