ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২৫,  10:55 AM

news image

ঘরের মাঠে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের ক্ষত এখনো টাটকা। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আজ লিভারপুলের সামনে। ওয়েম্বলিতে ইংলিশ লিগ কাপের রবিবাসরীয় ফাইনালে অলরেডদের প্রতিপক্ষ নিউক্যাসল। এই ম্যাচে আগের হারের দুঃখ মেটাতে চান অলরেডদের বস।  কোচ হিসাবে প্রথম শিরোপা জয়ের হাতছানিতে রোমাঞ্চিত আর্না স্লট বলেছেন, ‘পিএসজির কাছে হারের পর জেগে ওঠার জন্য এটা অনেক বড় উপলক্ষ্য। ফাইনালে আপনি জেতার জন্যই খেলবেন। তবে এই দেশে শিরোপা কেউ আপনার হাতে তুলে দেবে না। এখানে ভালো দল অনেক। সেরা হতে হলে আপনাকে সেরার মতোই খেলতে হবে।’ গত আসরের ফাইনালে চেলসিকে হারিয়ে রেকর্ড দশম লিগ কাপ জিতেছিল লিভারপুল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রেসে তারা এগিয়ে ১৫ পয়েন্টে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম