ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার

দুদিনেই কিয়েভ দখল করতে চেয়েছেন পুতিন: সিআইএপ্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  12:59 PM

news image

দুদিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস এমন দাবি করেছেন। কংগ্রেসের এক শুনানিতে অংশ নিয়ে আইনপ্রণেতাদের তিনি বলেন, আমি মনে করি, পুতিন বর্তমানে ক্ষুব্ধ ও হতাশ। ইউক্রেনের সামরিক বাহিনীকে গুঁড়িয়ে দিতে তিনি আরও জোরদার অভিযান চালাবেন। এতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটলেও তার কিছু যায় আসে না। বার্নস বলেন, পুতিনের বহু বছর ধরে লালিত দুঃখ ও উচ্চাকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছে।

ইউক্রেনের নেতাদের গভীর ব্যক্তিগত বিদ্বেষ থেকে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছেন। সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ফোনালাপর চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে এমন তথ্য পাওয়া গেছে। এমন এক সময় ঘটনাটি ঘটেছে, যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক সমর্থন গড়তে কাজ করছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্ববাজারে তেলের দামও রেকর্ড গড়ে বেড়েছে। মধ্যপ্রাচ্য ও মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাইডেনের সঙ্গে আলাপ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অনুরোধ করা হলে তারা তা প্রত্যাখ্যান করেন। ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন হস্তক্ষেপে আরও সমর্থন চাচ্ছে রিয়াদ। এছাড়া বেসামরিক পরমাণু কর্মসূচিসহ এমবিএসখ্যাত যুবরাজকে আইনগত নিষ্কৃতি দাবি করছেন সৌদি কর্তৃপক্ষ। আমেরিকায় মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় মার্কিন গোয়েন্দারা যুবরাজকে দায়ী করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম