ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে কারা অধিদফতরের ২ ডিআইজি-সহ ৫ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  2:00 PM

news image

কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা ও ময়মনসিংহের দুই ডিআইজি প্রিজন্সসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

জিজ্ঞাসাবাদে আছেন ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেন। এছাড়া কারা সদর দফতরের সাবেক আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন্স মো. ইকবাল হাসান, জামালপুর জেলা কারাগারের জেলার আসাদুর রহমান ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করার কথা রযেছে। এর আগে গত ৬ জানুয়ারি তাদেরকে তলব করে সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর নোটিশ দেয় দুদক।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম